Monday, October 13, 2014

সরকারে না থাকলেই বিধি বহির্ভূত হয় -মির্জা আব্বাস


ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে প্লট বরাদ্দ দেয়ার ক্ষেত্রে কোনোরকম অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল রবিবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নৌমন্ত্রী শাজাহান খানের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, �সরকার তাদের, তাই তারা যা করেন তা সবই বিধিভূক্ত হয়ে যায়। আর যারা সরকারে নেই, তাদের সবই বিধিবহির্ভূত হয়।�
নকশা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, �সরকার চাইলে নকশা করতে পারে আবার সরকার চাইলে নকশা বাতিল করতে পারে। এখানে গৃহায়ণ কর্তৃপক্ষের নকশা পছন্দ না হলে তারা নকশা বাতিল করতেই পারে।�
বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সাংবাদিকদের প্লট বরাদ্দ দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, �আমরা বিধি মোতাবেক করতে বলেছি। এখন গৃহায়ণ কর্তৃপক্ষ যদি না করে তাহলে তো আর আমার কিছু করার নেই।�
আপনাকে হয়রানি করা হচ্ছে কী না জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, �বর্তমান সরকারের মন-মানসিকতা কী তা আপনারা ভালো করেই জানেন।�
এদিকে একই ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানকে সকালে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিধির বাইরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে সাত একর জমি বরাদ্দ দেয়া হয়েছে বলে ওই সময় সাংবাদিকদের জানান তিনি। নকশা পরিবর্তন করে এ বিধি লঙ্ঘন করা হয়েছে।

more details
http://www.socialbangla.com/news/more_news.php?eid=7398

0 comments:

Post a Comment

Don't spam Comment. We hate spammers.