| সুন্দর ত্বকের জন্য কিছু অসাধারন ফেস প্যাক |
সুন্দর, সুস্থ ও দাগহীন ত্বক কে না পছন্দ করে। কিন্তু ওনেক সময় রোদে পোড়া, ব্রণ, বয়সের ছাপ, রিঙ্কেলস ইত্যাদির কারনে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় সময়ের অভাবে পার্লারে গিয়ে ত্বকের সঠিক যত্ন নেওয়াও হয়ে উঠে না। এছাড়া বাজারে রূপচর্চার জন্য যেসব ক্রীম পাওয়া যায় সেগুলো অনেক দামী হওয়ার সাথে সাথে এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। ফলে ত্বক সুন্দর রাখতে গিয়ে অনেক সময় এর আরো ক্ষতি হয়ে যায়। কিন্তু চাইলে প্রাকৃতিক ভাবেও হাতের সামনে কিছু উপাদান দিয়েও আপনি ত্বকের যত্ন নিতে পারেন। এতে সবচেয়ে সুবিধা হচ্ছে এর সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় নয়া এবং এর সাথে সাথে আপনার সময় এবং খরচ অনেকটাই কমে যায়। তাই কিভাবে বাড়িতে বসেই হাতের কাছের কিছু উপাদান দিয়ে আপনি আপনার ত্বকের উজ্জওলতা ফিরিয়ে এনে একে আরো সুন্দর ও আকর্ষনীয় করতে পারবেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরব। আজ আমরা ত্বককে সুন্দর, দাগহীন ও ব্রণ মুক্ত রাখার কয়েকটি প্রাকিতিক ফেস প্যাক বানানোর নিয়ম বর্ণনা করব।
সুন্দর ত্বকের জন্য লেবুর গুরুত্ব অপরিসীম। ত্বককে দাগহীন ও উজ্জ্বল রাক্ষতে এর ভুমিকা অপরিসীম। খুব দ্রুত ব্রণ শুকিয়ে ফেলতে পাকা ব্রণের উপর পাতি লেবুর রস লাগাতে পারেন। এতে ভালো উপকার হয়। এছাড়া কয়েক ফোঁটা মধুর সাথে ২ ফোঁটা লেবুর রস ও ১ চা চামচ ছোলার ডালের বেসন একত্রে পেস্টের মতো করে মুখে মেখে ২০/৩০ মিনিট রেখে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কোমলতা বাড়বে ও দাগ দূর হবে।
ত্বকের যত্নে টমেটোর ভূমিকা অপরিসীম। ১টি পাকা টমেটোর পাল্প নিয়ে এর সাথে ১ প্যাকেট জেলাটিন ও১ টেবিল চামচ কমলার রস মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। এই পেস্ট মুখে লাগিয়েস শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকানোর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টমেটো ত্বকের প্রাকৃতিক পি এইচ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে। এছাড়া কমলার রস ত্বককে এক্সফলিয়েট করতে অনেক সাহায্য করে।
মুখের অনাকাঙ্খিত ব্রণ দূর করতে নিম পাতা অনেক উপকারী। ৫ থেকে ৭ টি নিমপাতা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার নিমপাতাগুলিকে ভালো করে পেষ্ট করে এর সাথে এক চামচ পরিমান মূলতানি মাটি ও সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। এবার আপনার তৈরীকৃত প্যাকটি সম্পুর্ন মুখে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘন্টা পর সামান্য গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ৩ দিন ব্যাবহার করলে ব্রণ খুব দ্রুত দূর হয়।
ত্বকের রুক্ষতা দূর করে এটাকে আরো সজীব ও সুন্দর করে তুলতে ডিমের তুলনা হয় না। প্রথমে একটা ডিমের কুসুম ভালো ভাবে ফেটিয়ে নিন। এবার অন্য একটি বাটিতে মধুর সাথে গরম পানি দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ডিমের মিশ্রণের সাথে ফেটিয়ে নিন। এরপর এটি সম্পুর্ন মুখে লাগিয়ে ১৫ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে একবার করলে আপনার নিষ্প্রাণ ত্বক অনেকটা সজীব হয়ে উঠবে।
more details






0 comments:
Post a Comment
Don't spam Comment. We hate spammers.