অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হার। হোয়াইটওয়াশশের লজ্জা মাথায় রেখেই রোববারের তৃতীয় ম্যাচ খেলতে নামে পাকিস্তান।
তবে ধবলধোলাইয়ের লজ্জা থেকে শেষ রক্ষা হলো না। পেন্ডুলামের মতো দুলতে থাকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে দলে নানা পরিবর্তন আনে পাকিস্তান। নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হককে বসিয়ে কাল অধিনায়ক করা হয়েছিল আফ্রিদিকে।
অতিরিক্ত রান বিলানোর জন্য খ্যাত পাকিস্তানি বোলাররা। তবে কাল ছিলো তার একদম ব্যতিক্রম। বোলাররা এতটাই সুশৃঙ্খল ছিলো যে, ম্যাচের ৪৫ ওভার পর্যন্ত কোনো ওয়াইড ও নো পায়নি অস্ট্রেলিয়া!
সবকিছু মিলে শেষ ওভার পর্যন্ত জয়টা পাকিস্তানের পক্ষেই ছিলো। ম্যাক্সওয়েলের করা শেষ ওভারে মাত্র ২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। হাতে ছিল ২ উইকেট।
কিন্তু ওভারের দ্বিতীয় বলে সোহেল তানভিরকে বোল্ড করে জয়ের চাকা ঘুরিয়ে দেন ম্যাক্সওয়েল। পরের তিন বলে কোনো রান নিতে পারেননি এগারো নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান।
আর শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি আউট। ফলে ১ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ধবলধোলাইয় হয় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৩১/৯ (ফিঞ্চ ১৮, ওয়ার্নার ৫৬, স্মিথ ৭৭, বেইলি ০, ম্যাক্সওয়েল ২০, হিউজ ৫, হাডিন ২, ফকনার ৩৩, স্টার্ক ৫, রিচার্ডসন ৯*, ডোহার্টি ১*; ইরফান ১/৬১, তানভির ৩/৪০, আনোয়ার ১/৪১, জুলফিকার ০/৪২, আফ্রিদি ২/৪৪)।
পাকিস্তান : ৫০ ওভারে ২৩০ (শেহজাদ ২৬, সরফরাজ ৩২, শফিক ৫০, ফাওয়াদ ০, মাকসুদ ৩৪, আমিন ১৯, আফ্রিদি ৬, আনোয়ার ১৪, তানভির ১০, বাবর ১৪*, ইরফান ০; স্টার্ক ১/৩৩, রিচার্ডসন ২/৩৬, ফকনার ২/৫২, ম্যাক্সওয়েল ২/৪১, ডোহার্টি ২/৫৪, স্মিথ ০/৭)।
ফল : অস্ট্রেলিয়া ১ রানে জয়ী।






0 comments:
Post a Comment
Don't spam Comment. We hate spammers.