বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের কোন চিন্তাই সরকারের পরিকল্পনাতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গতকাল মঙ্গলবার বিকেলে মতিঝিলের ওয়াপদা অডিটোরিয়ামে আয়োজিত শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, মির্জা ফখরুলের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। শুধুমাত্র রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য তিনি এ কথা বলেছেন। খালেদা জিয়াকে গ্রেফতারের কোন পরিকল্পনাই নেই।
খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন কোন মামলা নেই। তাই তাকে গ্রেফতার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য সোমবার এক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতৃবৃন্দদের গ্রেফতারের চেষ্টা করছে।
Original Link
http://www.socialbangla.com/news/more_news.php?eid=7444
Original Link
http://www.socialbangla.com/news/more_news.php?eid=7444






0 comments:
Post a Comment
Don't spam Comment. We hate spammers.