Tuesday, October 14, 2014

ত্বক এবং চুলের সৌন্দর্যে বিভিন্ন ফুলের ব্যাবহার


ত্বক এবং চুলের সৌন্দর্যে বিভিন্ন ফুলের ব্যাবহার
ত্বক এবং চুলের সৌন্দর্যে বিভিন্ন ফুলের ব্যাবহার
প্রাচীনকাল থেকে শুরু করে নারীদের সৌন্দর্য চর্চায় অনেক ভেষজ উপাদানের ব্যাবহার হয়ে আসছে। কারণ কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি রূপচর্চায় অনেক উপকার করে থাকে। ঠিক এমনই একটি উপাদান হচ্ছে ফুল। অনেকেই মেয়েদের সৌন্দর্য দেখে প্রশংসা মুখর হয়ে বলে থাকে যে গোলাপের মত ঠোট, ফুলের মত সুন্দর ত্বক ইত্যাদি। তাহলে ফুল দিয়ে কেনো সৌন্দর্য বাড়ানো যাবে না? এটি ত্বকের ভেতরের সমস্যা দূর করে ত্বককে ভেতর থেকে আরও লাবণ্যময় করে তুলবে। এছাড়া চুলের যত্নেও ফুল অনেক উপকারী। আজ আমরা সৌন্দর্য চর্চায় ফুলের অবদান নিয়ে আলোচনা করব।

শীতকালে গাঁদাফুলের সৌন্দর্যের কথা বর্নণা করে শেষ করা সম্ভব নয়। এই গাদাফুল দিয়েও আমরা আমাদের সৌন্দর্যকে বহুগুনে বাড়িয়ে তুলতে পারি। এর এন্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের যেকোনো সংক্রামক সাড়াতে সাহায্য করে। ত্বক ও হাতের রোদে পোড়া ভাব দূর করতে কয়কটা গাদাফুলের পাপড়ি একসাথে বেটে নিয়ে এক সাথে ২ চামুচ কমলার রস যোগ করুন। এবার এই মিশ্রণটি মুখে গলায় ও হাতে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিন। এতে করে রোদে পোড়া ভাব দূর হওয়ার সাথে সাথে আপনার হাতের সাথে ত্বকের রঙের যে অসামাঞ্জ্যসতা আছে, তা দূর হবে।
মুখের কালচে ছোপ দূর করতে গাঁদা ফুলের পাপড়ি বাটা ও চন্দন পাউডার গোলাপ জল দিয়ে পেষ্ট করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

ত্বকে গোলাপী আভা নিয়ে আসতে গোলাপের তুলনা নেই। কয়েকটি গোলাপ পাপড়ি কাচা দুধে ভিজিয়েভ রাখুন। এবার কিছুক্ষন পর এটাকে আধা চামুচ মধুর সাথে ভালোভাবে মিশিয়ে পেষ্ট তৈরী করে নিন। এই পেস্ট সম্পুর্ন মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের উজ্ব্েলতা বাড়িয়ে ত্বককে আরো কোমল ও মসৃণ করে তুলবে।
ঠোটের কালচে দাগ দূর করতে গোলাপের পাপড়ি অনেক উপকারী। গোলাপের পাপড়ির সাথে কাচা দুধ মিশিয়ে এটাকে ঠোটে ঘষে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা ব্যাবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে আপনার ঠোটের কালো দাগ দূর হয়ে ঠোট আরো নরম হয়ে উঠবে।

more details

0 comments:

Post a Comment

Don't spam Comment. We hate spammers.